172
নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ এর মূল ফটকের নির্মাণ কাজের জন্য সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এসএমসিসিআই) পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে কমিশনার বরাবরে এই অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ১ম সহ-সভাপতি হাছিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলানা খায়রুল হোসেন, হুরায়রা ইফতার হোসেন, অনুপ কুমার দেবসহ এসএমসিসিআই’র সকল পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ।
