ছাতক প্রতিনিধি: ছাতক থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলাউদ্দিনের ছাতক থানা থেকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় বদলী হওয়ায় থানার অফিসার ও ফোর্সের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ জুলাই রবিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ বিল্লাল হোসেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ মিজানুর রহমান। ছাতক থানায় কর্মরত এসআই, এএসআই সহ অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশের পেশাগত দায়িত্ব পালনের মধ্যে বদলি হওয়াটা স্বাভাবিক আর সেই আলোকে ৩মাস ৭দিন ছাতক থানায় দায়িত্ব পালন করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় বদলী হয়েছে। বিদায়ী কর্মকর্তা এসআই মোঃ আলাউদ্দিন বলেন, ছাতকে ৩ মাস ৭ দিন দায়িত্ব পালনকালে অনেকের সাথে একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে, সবার আন্তরিকতা ও সহযোগিতায় তিনি সঠিক ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। পরবর্তী কর্মস্থলে যাতে সততার সহিত দায়িত্ব পালন করতে পারেন সবার কাছে দোয়া কামনা করেছেন।
