শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ছাতক উপজেলার গণমাধ্যমকর্মীসহ সবাইকে উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন ছাতক তথা বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল আযহা আমাদেরকে সৃষ্টিকর্তার প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। এবার ছাতকবাসীর মনে ঈদের আনন্দ কিছুটা হলেও ভালো হবে সেই প্রত্যাশা করছি। তাই আসুন আজকের এই দিনে আমরা যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াই, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। নেতৃবৃন্দ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহ্বান জানান।
ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা
270
previous post
