ছাতকে রাত পোহালেই বালু সমিতির নির্বাচন

by News Room

তানভীর আহমদ জাকির: ছাতকে বালু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর চলেছে জমজমাট প্রচারনা। শিল্প নগরীর এই ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করতে যাচ্ছেন।

আগামীকাল ৪ মে শনিবার এ নির্বাচনকে সামনে রেখে শহর জুড়ে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট নেওয়ার চেষ্ঠায় ব্যস্থ সময় পার করেছেন অনেকটাই। প্রার্থীদের পোষ্টার বিলবোর্ডে পুরো বাজারে ছেয়ে গেছে। তবে নির্বাচনী প্রচারনায় এবার প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সবচেয়ে বেশী সক্রিয় ছিলেন।

বালু ব্যবসায়ী বৃহত্তম সংগঠনের এবারের উক্ত নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দিতায় রয়েছেন। এরা হলেন, মোঃ আব্দুস সাত্তার (ছাতা), মো. শাহনেওয়াজ চৌধুরী (আনারস), মোঃ তোফায়েল আহমদ (চাকা)।সহ-সভাপতি পদে রয়েছেন ৩ জন, মোঃ সুয়েদ হোসাইন (কলস), মোঃ ডালিম হোসাইন (বই), মোঃ খালেছ মিয়া (হাতি)। সাধারন সম্পাদক পদে রয়েছেন ২ জন, মো.খলিলুর রহমান (মাছ), মোঃ দিলোয়ার হোসেন (মই)। কোষাধ্যক্ষ পদে ২ জন, মোঃ জানে আলম (আপেল), মো. আব্দুর রহমান (তালাচাবি)।কার্যকরি নির্বাহী সদস্য পদে হলেন, মোঃ শাহ কামাল উদ্দিন (ঘোড়া), মোঃ আব্দুল হাকিম (ডাব), মোঃ দিলোয়ার হোসেন (মোরগ), মোঃ জাইনুল মিয়া (ফুটবল), মোঃ ফয়সাল আহমদ (কম্পিউটার), মোঃ ইছুব আলী (মটর সাইকেল) প্রতীকে প্রতিদ্বন্ডিতা করছেন। সকল জল্পনা কল্পনা শেষ হবে আগামীকাল বিকেলে ফলাফল ঘোষনা করার মাধ্যমে।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ আলীরাজ জানান, নির্বাচন কমিশন সুষ্ঠু পরিকল্পনা ও দক্ষতার সহীত নির্বাচন বাস্তবায়নের জন্য সচেষ্ট ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। প্রশাসন ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

You may also like

Leave a Comment