241
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী আবদুল জব্বার পেশাগত জীবনে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। গ্রামাঞ্চলের দুস্থ মানুষকে সেবা প্রদানে চিকিৎসকদের অনীহা দেখে সে চিকিৎসক হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অধ্যাবসায় করছেন।
আবদুল জব্বার কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর গ্রামের ডা. আব্দুর রহিম ও মোছাঃ সিরাতুন নেছা দম্পতির ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। এবছর কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে সে কৃতিত্বের সাথে এসএসসি উত্তীর্ন হন।
এর আগে সে জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। আবদুল জব্বার নিজেকে একজন ভালো, দক্ষ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের দোয়া কামনা করেছেন।
