গোয়াইনঘাটে চা-শ্রমিকদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে পি.আই.ও শীর্ষেন্দু পুরকায়স্থ

by News Room

গোয়াইনঘাট প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চা-বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসনের লক্ষ্যে নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) শীর্ষেন্দু পুরকায়স্থ। তিনি (১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর চা বাগানে ১টি, গুলনী চা বাগানে ১টি ও নতুন লেন চা বাগানে ১টি, মোট ৩টি নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এ ছাড়া এই প্রকল্পের আওতায় জাফলং চা বাগানে আরো ৩টি ঘর নির্মাণাধীন রয়েছে।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চা-বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ প্রকল্পের মোট ৬ টি ঘর গোয়াইনঘাট উপজেলায় নির্মাণ হচ্ছে। প্রতিটি ঘরের মুল্য নির্ধারণ করা হয়েছে ৪ লক্ষ টাকা। ৬টি ঘরে নির্মাণ ব্যায় সর্বমোট ২৪ লক্ষ টাকা।

You may also like

Leave a Comment