এনায়েত হোসেন সোহেল (প্যারিস, ফ্রান্স থেকে): গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের উদ্যেগে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান ও সংগঠনের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি সোমবার বিকেলে প্যারিসের গার দো নর্দের শুকরিয়া রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলাল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্ঠা মুজিবুর রহমান, তারেক আজিজ, সহ সভাপতি সেলিম আহমদ, আলতাফুর রহমান, বিলাতুর রাজা, জহিরুল ইসলাম, নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেব মন্টু, সহ সাংগঠনিক সম্পাদক করিম উদ্দিন, জসিম উদ্দিন, জুয়েল আহমদ, প্রচার সম্পাদক ওলিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া সম্পাদক আবু তাহের আবু, সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, সহ ধর্ম সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোহেল আহমদ, মাসুম আহমদ, আতিকুর রহমান, কয়েস আহমদ, জাকির হোসেন, সাইমুল ইসলাম।
সভা থেকে ঢাকাদক্ষিণ নগর গ্রামের আব্দুর রহিমের কন্যা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রিমা বেগমকে চিকিৎসা প্রদানের জন্য পরিষদের পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং সংগঠনের নব গঠিত পর্ষদের অভিষেক অনুষ্ঠান আগামী ১৮ মার্চ রোববার করার সিদ্ধান্ত হয়।
