গোলাপগঞ্জের বাগলায় ‘তামারাতুল জান্নাহ ইউ কে’র রামাদান ফুডপ্যাক বিতরণ

by News Room

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘তামারাতুল জান্নাহ ইউ কে’র অর্থায়নে এ . ই পরিষদের ব্যবস্থাপনায় প্রায় দেড়শো পরিবারের মধ্যে দেড় হাজার টাকা করে রামাদান ফুডপ্যাক এবং বাগলা গ্রামের সকল মসজিদের ইমামদের মাঝে সম্মানি সহ সর্বমোট প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার ( ১লা মে) বাগলা শাহী ঈদগাহ বাজার প্রাঙ্গণে রামাদান ফুডপ্যাক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি বৃন্দ ও এলাকার সর্বস্থরের নাগরিক বৃন্দ।

You may also like

Leave a Comment