মাহে রমজানের প্রতিটি মুহূর্ত অন্য যে কোনও সময়ের তুলনায় অনেক বেশি মূল্যবান। সুতরাং আত্মগঠন ও মানুষের কল্যাণে মাহে রমজানকে কাজে লাগাতে হবে। পবিত্র ঈদুল ফিতর আসন্ন। এই ঈদে যার যার আশেপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সকল সদস্য ও বৃত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি, সভাপতির বক্তব্যে পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুন একথা বলেন।
শুক্রবার (৩১ এপ্রিল) শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে স্বপ্নচারী সমাজ কল্যাণ পরিষদ।
সহকারী সেক্রেটারি মাওলানা শাহ আলম এর পরিচালনায় ও মাওলানা মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরী,বিয়ানীবাজার কামিল মাদ্রাসার আরবী প্রভাষক ক্বারী মাওলানা আবু সিদ্দিক, রহিমিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ক্বারী মাওলানা সালেহ আহমদ,বিশিষ্ট সমাজসেবী ডাঃনিজাম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন মহি উদ্দিন, হাফিজ সালেহ আহমদ, হাফিজ রুহুল আমীন, মাষ্টার আব্দুস শহিদ,মাওলানা রুহুল আমীন, মাওলানা শহিদ আহমদ, আজির উদ্দিন খান, মাসুক উদ্দিন, জসিম উদ্দিন মুন্না, আবদুল মুমিন প্রমুখ।
সিলেট/রেজাউল করিম
