গোলজার আহমদ হেলাল সিলেট অনলাইন প্রেসকাবের সহ-সভাপতি নির্বাচিত

গোলজার আহমদ হেলাল সিলেট অনলাইন প্রেসকাবের সহ-সভাপতি নির্বাচিত

by News Room

নিজস্ব প্রতিবেদক: সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক গোলজার আহমদ হেলাল দেশের প্রথম পূর্নাঙ্গ অনলাইন প্রেসক্লাব ‘সিলেট অনলাইন প্রেসক্লাব’র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্লাবের এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে কার্য নির্বাহী কমিটির এ পদে তাঁকে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ক্লাবের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

গোলজার আহমদ হেলাল ষষ্ট শ্রেণী থেকে লেখালেখি শুরু করেন। ১৯৯৮ সালে তিনি ঢাকাস্থ জার্নালিজম রিসার্চ এণ্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে সাংবাদিকতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। একই সালে তিনি ঢাকা সাংবাদিক ফোরামের অধীনে সাংবাদিকতার বুনিয়াদী কোর্স সম্পন্ন করেন। ২০১০সাল থেকে তিনি দৈনিক আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০১১সালে অনলাইন নিউজ পোর্টাল সিলেটের খবরের আত্মপ্রকাশ ঘটে এবং তিনি এর সম্পাদক নিযুক্ত হন। ইতিপূর্বে তিনি দৈনিক পূণ্যভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং দৈনিক জালালাবাদ পত্রিকার উদ্যোক্তা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান জালালাবাদ সিন্ডিকেট লি: এর কোম্পানী সচিবেরও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের প্রথম সংগঠন ‘অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট (ওজাস)’ এর প্রতিষ্ঠাতাকালীন কমিটির সদস্য ছিলেন। বর্তমানে সংবাদপত্র মালিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)র সিলেট বিভাগীয় কমিটির সদস্য। সাংবাদিকতা ছাড়াও তিনি সাহিত্য-সাংস্কৃতিক কর্মকা-, শিক্ষা ও সমাজসেবা এবং এনজিও ও গবেষনা কার্যক্রমের সাথে জড়িত আছেন। পাশাপাশি একাধিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও তিনি সম্পৃক্ত। তিনি একাধারে একজন লেখক, প্রাবন্ধিক, সাহিত্য-সংস্কৃতিসেবী, শিক্ষাণুরাগী ও সমাজসেবক, এনজিও ও গবেষনাকর্মী এবং সংগঠকও। এ পর্যন্ত বেশ কয়েকটি সাময়িকী ও স্মারক সম্পাদনাও তিনি করেছেন। তিনি উপমহাদেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য ও আন্তর্জাতিক সংগঠন ওয়ামী’র বাংলাদেশ অফিসে স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
গোলজার আহমদ হেলাল ১৯৯২ সালে সেন্ট্রাল জৈন্তা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় স্টার মার্কস সহ প্রথম বিভাগে (চার বিষয়ে লেটার সহ) এসএসসি পাস করেন। পরবর্তীতে সিলেট এমসি কলেজ থেকে বিজ্ঞান শাখায় ডিস্টিংশন সহ প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে বিএসসি সম্মান সহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ থেকে প্রথম শ্রেণীতে এলএলবি ডিগ্রী অর্জন করে।

তিনি ছাত্র জীবনে প্রাইমারীতে ট্যালেন্টপুল ও জুনিয়রে সাধারণ গ্রেডে সরকারী বৃত্তি (স্কলার্শীপ) লাভ করেন। এছাড়া স্কুল ও কলেজ জীবনে জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে স্কলার্শীপ পান। স্কুল জীবনে বিভিন্ন ক্লাসে বিভিন্ন পাঠ্য বিষয়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এলাকায় বেশ সুনাম অর্জন করেন। তিনি ২০০০সালে রাজধানীর একটি বেসরকারী শিক্ষা ও গবেষনামূলক প্রতিষ্ঠান থেকে ইংরেজী ভাষা ও আইটি বিষয়ে আইটিসিজি কোর্স সম্পন্ন করেন। ২০০২ সালে একটি আন্তর্জাতিক সংস্থা থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উতক্রম নেতৃত্ব শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৯ সালে একটি বেসরকারী সংস্থা থেকে ইয়ুথ ডেভোলাপমেন্টের উপরে প্রশিক্ষণ নেন। ইদানিং তিনি ইতিহাস ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষনার কাজ করছেন। তার গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়।

 

You may also like

Leave a Comment