কানাইঘাট সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী বলেছেন ইসলামী সমাজ কায়েম হলে দারিদ্র, অসহায় মানুষের দু:খ, দুর্দশা লাঘব হবে। একটুখানি শীতবস্ত্রের জন্য কারো কাছে হাত পাততে হবে না। তিনি বলেন, আমাদের সমাজে গরীব অসহায় মানুষ যেমন প্রচুর আছে তেমনি ভাবে প্রচুর বিত্তবান মানুষও আছেন। কিন্তু সম্পদের সুষ্ঠু ব্যবহার না হওয়াতে বিত্তবানদের সম্পদ থেকে সমাজের অসহায়, দারিদ্র জনগোষ্ঠী সুফল পাচ্ছে না। সমাজ ও রাষ্ট্রে ইসলামের সুবিচার পূর্ণ শাসন ব্যবস্থা কায়েম হলে এই বৈষম্য থাকত না। তিনি বলেন বিত্তবানদের সম্পদকে দারিদ্র জনগোষ্ঠীর সহায়তায় কাজে লাগাতে হবে। বিত্তবানদেরকে সামর্থ্য অনুযায়ী দারিদ্র, অসহায়, শীতার্ত মানুষের পাঁশে দাঁড়ানোর আহ্বান জানান।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কানাইঘাট উপজেলার গাছবাড়ী ও রাজাগঞ্জ এলাকায় অনুষ্ঠিত পৃথক দু’টি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সোলেমান আলীর সভাপতিত্বে গাছবাড়ীতে ও রাজাগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ তাজ উদ্দিনের সভাপতিত্বে রাজাগঞ্জ এলাকায় উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, কানাইঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর, কানাইঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শরীফ আহমদ। উপস্থিত ছিলেন গাছবাড়ী শাখা ছাত্রশিবিরের সভাপতি শামিম আহমদ, জামায়াতনেতা হাফিজ ফয়েজ আহমদ, ছাত্রশিবির নেতা গিয়াস উদ্দিন, আবু ইউসুফ, শিব্বির আহমদ, আব্দুল মুতলিব মেম্বার প্রমূখ।
কানাইঘাটে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
152
previous post
