নিউজ ডেস্ক: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে তল্লাশি চালাচ্ছে পুুলিশ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুরোধক্রমে জালালাবাদ থানা পুলিশ এই তল্লাশি চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে হলে থাকা অছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং কোনো ধরনের অস্ত্রশস্ত্র আছে কি না তা দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। তলাশিতে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সিলেটভিউ২৪ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন। তবে ঠিক কতোগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটা তিনি তল্লাশি শেষে জানাতে পারবেন বলে জানান। বিশ্ববিদ্যালয়ের তিনটি হল তথা শাহপরান হল, বঙ্গবন্ধু হল ও সৈয়দ মুজতবা আলী হলে এই তলাশি অভিযান চালানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চালানো চলছে। তল্লাশিতে শাহপরান হলের প্রভোষ্ট আশরাফুল আলম, বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট অধ্যাপক আব্দুল গণি ও মুজতবা আলী হলের প্রভোষ্ট সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন উপস্থিত রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের তিনটি হল তথা শাহপরান হল, বঙ্গবন্ধু হল ও সৈয়দ মুজতবা আলী হলে এই তলাশি অভিযান চালানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চালানো চলছে। তল্লাশিতে শাহপরান হলের প্রভোষ্ট আশরাফুল আলম, বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট অধ্যাপক আব্দুল গণি ও মুজতবা আলী হলের প্রভোষ্ট সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন উপস্থিত রয়েছেন। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/21565#sthash.bacwDOzq.dpuf
