‘গণতন্ত্রের অভিযাত্রা’ কালও চলবে: খালেদা

by News Room

সিলেটের খবর ডেস্ক:১৮ দল ঘোষিত গণতন্ত্রের অভিযাত্রা বা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি আগামীকালও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার বিকেল চারটার কিছু সময় আগে গুলশান-২ এর বাড়ির সামনে এসব কথা বলেন খালেদা জিয়া। পুলিশি বাধায় বের হতে না পেরে খালেদা জিয়া সাংবাদিকদের কাছে এ কর্মসূচির ঘোষণা দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, “সংসদ এখনো বহাল আছে। আমি এখনো বিরোধীদলীয় নেতা। আপনারা কেন আমার সঙ্গে এমন আচরণ করছেন। আপনারা আমাকে অবরুদ্ধ করে রাখতে পারেন না। দেশের মানুষ কষ্টে আছে। তাদের নিরাপত্তা দিন। আওয়ামী লীগের গুন্ডাবাহিনী জনগণের ওপর নির্যাতন করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ”

এর আগে খালেদা জিয়া বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন। তার বাসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে এগোতে পারেননি।

You may also like

Leave a Comment