খালেদাকে সমবেদনা জানাতে গুলশান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

by News Room

নিউজ ডেস্ক:  আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান অফিসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৮টায় প্রধানমন্ত্রী সেখানে যাবেন।
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন  বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।

গুলশান অফিসে থাকা নতুন বার্তার প্রতিবেদক বোরহান উদ্দিন জানন, ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিভাগের সদস্যরা খালেদা জিয়া গুলশান অফিসে পৌঁছে গেছেন।

You may also like

Leave a Comment