বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখার মজলিশে শূরা ও কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা এটিএম শামসুদ্দীনের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারী মাওলানা মো: ইসলাম উদ্দিন, সহকারী সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: জয়নাল আবেদীন।
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাংখীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট সদর নেতৃবৃন্দের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখার অর্থ সম্পাদক ও সিলেট সদর উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা এটিএম শামসুদ্দীনের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও সিলেট সদর উপজেলা আমীর আলহাজ্ব সুলতান খান, সহকারী সেক্রেটারী নাজির উদ্দিন, মোগলগাঁও ইউনিয়ন আমীর মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম।
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
