খন্দকার মাহবুব হোসেন আটক

by News Room
সিলেটের খবর ডেস্ক:বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় যোগ দিতে গেলে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার নতুন বার্তাকে তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, খন্দকার মাহবুব সম্প্রতি বিরোধী দলের চলমান আন্দোলনে আইনজীবীদের সমন্বয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বিএনপির প্রথম সারির প্রায় সব নেতা আড়ালে চলে গেলে দলের পক্ষে একাধিক সংবাদ সম্মেলনও করেন।

You may also like

Leave a Comment