178
ডেস্ক রিপোট: মঙ্গলবার সন্ধ্যায় চিঠি পাঠিয়ে রাত ৮টার মধ্যে কারাগারে গিয়ে জামায়াত নেতার সঙ্গে দেখা করতে তার পরিবারকে বলা হয়েছিল।
সন্ধ্যা ৭টার দিকে দুটি মাইক্রোবোসে করে কারাফটকে উপস্থিত হন কাদের মোল্লার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
এই যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর নিয়ে দুপুরে সচিবালয়ে সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠকের পর সন্ধ্যায় ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলীর স্বাক্ষরিত চিঠি যায় কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহানের কাছে।
দণ্ডিত জামায়াত নেতার ছেলে হাসান জামিল চিঠি পাওয়ার কথা জানিয়ে মিডিয়াকে জানান, “পরিবারের নিকট আত্মীয়দের খবর দেয়া হয়েছে। আমরা দেখা করতে যাচ্ছি।”
