কানাইঘাটের গাছবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান: ২৫ হাজার টাকা জরিমানা আদায়

by News Room

সিদ্দিকুর রহমান আদিল,কানাইঘাট থেকে : মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আজ সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময়  নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার ঘোষনা দেন কানাইঘাট উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, উপজেলা সহকারী  কমিশনার (ভূমি)লূসিকান্ত হজং।  শনিবার দুপুরে গাছবাড়ীতে মেয়াদ উর্ত্তীন মালামাল বিক্রির অপরাধে ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ৩৮/৫১ ধারায় অভিযান পরিচালনা করে ৪টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন স্যানোটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ,কানাইঘাট থানার এ.এস.আই শামসুল আরফিন, সাংবাদিক জয়নাল আবদীন আজাদ,সাংবাদিক জসিমউদ্দিন,সাংবাদিক সিদ্দিকুর রহমান আদিল,সাংবাদিক নাসির, সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ । অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মমকতা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা বলেন- উপজেলার জনগুরুত্বপূর্ণ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার জন্য আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালানা করি। বিক্রেতা যদি দোকানে মেয়াদউত্তীর্ন মালামাল সরিয়ে না নেয় তাহলে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা সহ ভোক্তা আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের তিনি হুশিয়ারী দেন।

You may also like

Leave a Comment