কাদের মোল্লার সঙ্গে শেষ দেখা করতে চায় পরিবার

by News Room
নিজস্ব প্রতিবেদক:

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার সঙ্গে শেষ দেখা করতে চান তার পরিবারের সদস্যরা। দেখা করার অনুমতি চেয়ে ইতিমধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসান জামিল বলেন, ‘ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর কারা কর্তৃপক্ষের কাছে বাবার সঙ্গে দেখা করার জন্য আবেদন করেছি। কিন্তু কারা কর্তৃপক্ষ আমাদের পরিবারের সদস্যের কাউকে স্ব-শরীরে যেতে হবে। তাই আমার ভাই সেখানে আবেদন নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘বাবার ইচ্ছে ফরিদপুরে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করার। কিন্তু আগেই পুলিশ থেকে জানিয়ে দেয়া হয়েছিল, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে না। তারাই ফরিদপুরে নিয়ে যাবে। ঢাকায় জানাজার সুযোগ দিলে ভালো হতো।’

You may also like

Leave a Comment