কাতার থেকে ২২ লক্ষ টাকা নিয়ে জাহেদ উদাও, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

by News Room

ডেস্ক রিপোর্টঃ ভিসা দেওয়ার কথা বলে কাতার থেকে ২২ লক্ষ টাকা নিয়ে দেশে পালিয়ে এসেছেন জাহেদ আহমদ নামের এক যুবক।

জাহেদ ভিসার কথা বলে কাতার মাইজার থেকে ৫ জন বাংলাদেশীর কাছ থেকে টাকা নিয়ে গোপনে দেশে চলে আসে।

সিলেটের দক্ষিণ সুরমার রাকিব আলী নামের কাতার প্রবাসী এক যুবকের ১২ লক্ষ টাকায় ভিসার কথা বলে হাতিয়ে নেন জাহেদ। গত তেইশ মাস আগে জাহেদ কাতার থেকে টাকা নেয়। এখন তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাতার প্রবাসী ভুক্তভোগীরা জাহেদের সন্ধানকারীকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানান।

যদি কেউ জাহেদের সন্ধান পান তাহলে ০১৮৭৫৮৪২৭৬৯ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

You may also like

Leave a Comment