দাউদপুর ইউপি’র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মতবিনিময়

by News Room

দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের পক্ষ থেকে এক মতবিনিময় সভা গত শুক্রবার রাখালগঞ্জ মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় দৌলতপুর, ঝাঁপা ও পানিগাও গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বিশিষ্ঠ মুরব্বী মোতাহির আলী ময়না মিয়ার সভাপতিত্বে ও সাইফুদ্দিন আল ফারুক মিঠুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মছরু মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী তারেক চৌধুরী, বিশিষ্ট মুরব্বি রফিকুল হুসেইন, সাবেক মেম্বার আলাল উদ্দিন, প্রিন্সিপাল খলকু রহমান, মছরু মিয়া, মুহিব উদ্দিন, আব্দুল মালিক, চেরাগ আলী, মনু মিয়া, ডাক্তার কামাল আহমদ, জামাল উদ্দিন, খবির আহমদ, আকমল আলী।

মতবিনিময় সভায় বক্তারা বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাচাইয়ে ভুল করলে উন্নয়ন বঞ্চিত থাকতে হবে। দাউদপুরের সর্বত্র উন্নয়ন করতে হলে একজন নেতার প্রয়োজন। আমাদের বিশ্বাস নজরুল ইসলামের মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব। নজরুল ইসলাম একজন রাজনীতিবিদ ও সমাজসেবী। দৌলতপুর, পানিগাঁও ও ঝাপা গ্রামের উপস্থিত জনতা নজরুল ইসলামকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জোরালো ভাবে উৎসাহী করেন।

সভায় উপস্থিত ছিলেন ডাক্তার শুধাংশু শেখর নাথ,বাবুল আহমদ, শেখর দত্ত, সাইস্তা হুসেইন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক শামসুল হাসান সুজেল, সালমানুর রহমান লিজু, এমাদ আহমদ, সুফিয়ান আহমদ, শাহাদাত হোসেন ফয়ছল, জহিরুল ইসলাম কামরুল প্রমূখ।

You may also like

Leave a Comment