কাউন্সিলর আফতাবকে প্রতিদ্বন্ধি প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল­াহর শুভেচ্ছা

by News Room

নিউজ ডেস্ক:সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সায়ীদ মোহাম্মদ আব্দুল­াহ।

মঙ্গলবার আফতাব হোসেন খানের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় জামায়াতের পরাজিত প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল­াহ সুন্দরভাবে ওয়ার্ড পরিচালনায় আফতাবকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় আওয়ামীলীগ ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২২ মার্চ রবিবার সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডে উপ-নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঘুড়ি প্রতীক নিয়ে আফতাব ৩৯৩৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল­াহ লাঠিম প্রতীক নিয়ে পান ২৫৫৩ ভোট।

 

You may also like

Leave a Comment