সাবেক ছাত্রদল নেতা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সহ নিখোজ ছাত্রনেতাদের সন্ধান দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সিলেট নগরীতে বিােভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিলটি নাইওরপুল থেকে শুরু হয়ে পূর্ব মিরাবাজারে গিয়ে শেষ হয়।
ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক রুজেল আহমেদের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি আন্দোলনের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুমের পরিচালনায় পূর্ব মিরাবাজারে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, গুম, খুন, গ্রেফতার নির্যাতন করে স্বৈরাচারিনী শেখ হাসিনা তার অবৈধ মতাকে চিরস্থায়ী করতে পারবে না। তিনি অবিলম্বে নিখোঁজ সকল নেতাকর্মীদের সন্ধান এবং কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবী করেন। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক লিটন কুমার দাশ নান্টু, মুহিবুর রহমান লিটন, সাদিক শিকদার, মিছবাউল আম্বিয়া, আশরাফ উদ্দীন রাজীব, ফরিদ আহমদ, আমিনুর রহমান, ভুলন কান্তি তালুকদার, দেলোয়ার হুসেন, এস.এম ফখরুল ইসলাম, শেখ মুহাম্মদ শামসুদ্দীন, সাকিব আল হাসান সানার, ইমদাদুল হক খান, আব্দুস সালাম, এ, ইউ মিজান, আরাফাত রহমান, কয়ছর আহমদ শাহেদ, সোহানুর রহমান সোহাগ, স্বপন দেবনাথ, ফয়সল আহমদ, ইকবাল হোসেন, হাসান রেজা, তানভীর আহমদ খান, সামীউল হাসান সানী, শোভন শাহজাহান আবিদ, তানজীর আহমদ ওমর, ইমদাদ এইচ খোকন, আফজল আহমদ প্রমুখ।
