করোনায় আক্রান্ত আরও ২৫২৩, মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮২

by News Room

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের ২৩ মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫২৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।

শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১,৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৯,০১৫ জন।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৯,৩১০টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,০২৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪০,৩২১ জন। আর গতকাল আরও ১৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৫৫৯ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৫০০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮,৫২৪ জন।


আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

You may also like

Leave a Comment