245
সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব মিলে সিলেট আজ করোনা আক্রান্তের
সংখ্যা ৬৪ জন।
ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৮০ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের
করোনা রিপোর্ট পজেটিভ এসেছে অর্থাৎ তারা করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু
লাল রায় জানান আজ ৩৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ৩৪ জনই
সিলেট জেলার বাসিন্দা।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেটের আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে ০১জুলাই বুধবার ওসমানীর পিসিআর ল্যাব থেকে ২৮২ টি নমুনা পরীক্ষার পর ৮০ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।
