দ্রোহ, সাম্য ও মানব সভ্যতার নৈতিকতার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে মঙ্গলবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট নগরীর রিকাবীবাজার অডিটোরিয়াম প্রাঙ্গণে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বেলা ১টায় রিকাবীবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত কবি নজরুল শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লেখক শাহারুল ইসলাম মÐলের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, সমাজে বৈষম্য ভাঙ্গা আর শিকল ভাঙ্গার চর্চাকারী কবি নজরুল আজীবন বাঙালি সভ্যতার নীতি আদর্শ ধরে রাখতে তিনি দ্রোহ, সাম্য, প্রীতি, একাত্বতা, আত্ম উন্নয়ন সাধনা করেছিলেন। তিনি সমগ্র বাঙালি জাতিকে এগিয়ে নেয়ার পথ নির্দেশক হিসেবে তার কাব্য চর্চা দেশ ও বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। কবি নজরুল শোষকী শাসনের বিরুদ্ধে লিখে গেছেন।
কবি নজরুল ইসলামের কবিতা, গান ও উপন্যাস জাতি যুগে যুগে লালন করে এগিয়েছে বহুদূর, হাজারো কোটিবার আগামীর পথচলার নির্দেশনা হয়ে। নেতৃবৃন্দ মনে করেন, কবি কাজী নজরুল জাতির সভ্যতায় যে পরিমাণ অবদান রেখেছেন সেই অবদানের আলোকে তাঁকে সাহিত্যে নোভেল পুরস্কার দেয়া উচিত ছিলো। কবি নজরুল এর চেয়ে কম অবদানকারীরা নোভেলের মত পুরস্কার পেলে কার কি আসে যায়।
আলোচনা সভায় বক্তব্য দেন, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি, প্রাক্তন ফটো সাংবাদিক বেলাল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী আব্দুল মুক্তাদির, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক সংবাদকর্মী মোঃ মোশারফ হোসেন খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কলামিষ্ট তাজ উদ্দিন, সম্মানিত সদস্য লেখক ফিরোজ আহমদ, সদস্য ফটোগ্রাফার মির মোঃ সাগর রিয়াজ, নাট্যকর্মী সাগর দাস প্রমুখ। বিজ্ঞপ্তি
