জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ২৭ মে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর উপশহরস্থ মহিলা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও মহিলা সংস্থার সদস্য কামরুন নাাহার শফিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা সংস্থার সদস্য, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাছিত, মহানগর আওয়ামীলীগের সদস্য ও সংস্থার সদস্য রোটারিয়ান রোকসানা পারভীন, জেলা মহিলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, সিসিকের ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি স্বপ্না বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ, প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারী এনাম আহমদ। আলোচনা সভায় ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ বলেন, মায়েরা সম্মানিত ব্যক্তিত্বের অধিকারী। মায়েদের জন্য আজ আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি। মায়েদেরকে সম্মান করা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা বড় ভাগ্যবান বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মা, সেই মা সমতুল্য শ্রদ্ধাভাজন গুণীজন, দেশের জনগণের সুখে দুখে পাশে থেকে উন্নয়ন, অগ্রগতি ও সহযোগিতার মাধ্যমে দেশ পরিচালনা করছেন। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের সকল মায়েদের জন্য দোয়া করার আহবান জানান।
বক্তারা বলেন, শুধু মা দিবসে নয়, মা-বাবাদের সম্মান ও ভালবাসা সন্তানদের কাছে আজীবন। তাই সকল ছেলে মেয়েরা এ দিবস ছাড়াও সারাজীবন মা বাবাদের প্রতি যতœবান হতে হবে। বক্তারা বৃদ্ধাশ্রমকে না বলে মা-বাবাকে নিজেদের কাছে রেখে সেবা করার আহবান জানান। বিজ্ঞপ্তি
