129
রেদোয়ান হোসেন শাওন : সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সহ নগরীর বিভিন্ন জায়গায় আজ বুধবার খুব কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী।
সকাল থেকেই মাঠে নেমেছেন তারা,সতর্কতার সাথে সবাইকে দূরত্ব বজায় রেখে চলায় সাহায্য করছেন।বাজারের এক পাশে ধরি বেধে দিয়েছেন সেনারা যাতে এক দিকে মানুষ যাবে আর এক দিকে আসবে কারো সংস্পর্শে যেন কেউ না আসেন।সকাল থেকেই চলছে তাদের এই অভিযান।
সেনা কর্মকর্তাদের সাহায্যে মাঠে আছে পুলিশ প্রশাসন ও।সবাই মিলে করোনা প্রতিরোধ করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।
আর হুশিয়ারি দিচ্ছেন যারা এই বেরিকেট বা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।
একজন সেনাবাহিনীর সাথে কথা বললে তিনি জানান,দেশের মানুষ সচেতন না তারা যদি সচেতন না হয় তাহলে আমরা আরো বেশি কঠোর হবো কারণ দেশ আমাদের বাচানোর দায়িত্ব ও আমাদের।
