এসএমপির এয়ারপোর্ট থানার সরকারি ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবী, সতর্ক থাকার আহবান

by News Room

ডেস্ক নিউজ: সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন শিপনের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। চক্রটি ০১৩২০০৬৭৬২০ ওই নাম্বার ক্লোন করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন পদপ্রার্থীদের নিকট টাকা দাবী করছে বলে জানা গেছে। বুধবার (১৪ জুন) দুপুরে এয়ারপোর্ট থানার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে সকলকে সতর্ক করা হয়। স্ট্যাটাসে তিনি সকলের অবগতির জন্য জানান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইল নং-০১৩২০০৬৭৬২০ অজ্ঞাতনামা কে বা কাহারা সফটওয়্যারের মাধ্যমে ক্লোন করে অফিসার ইনচার্জের নাম ব্যবহার করে সিসিক নির্বাচন-২৩ খ্রিঃ এর বিভিন্ন পদপ্রার্থীদের নিকট টাকা দাবী করছে। দয়া করে কেউ অফিসার ইনচার্জের সরকারী মোবাইল নাম্বার থেকে কল গেলে বিশ্বাস করে প্রতারিত হবেন না। কোন ধরনের কল পেলে অফিসার ইনচার্জের সাথে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন শিপন বলেন, কে বা কাহারা সফটওয়্যারের মাধ্যমে ক্লোন করে সরকারি ফোন নাম্বার থেকে চাঁদা দাবি করা হচ্ছে। এই বিষয়ে আমার কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী ফোন করেছেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করছি।

You may also like

Leave a Comment