এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘অবাস্তব ভালোবাসা’

by News Room

নিউজ ডেস্ক:মুক্তি পেতে যাচ্ছে ‘অবাস্তব ভালোবাসা’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে মুভিটি।  ‘অবাস্তব ভালোবাসা’ মুভিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন মাহিয়ান চৌধুরী। এ প্রসঙ্গে তিনি জানান, আশা করছি, রোমান্টিক অ্যাকশন ঘরানার এ মুভিটি দর্শকদের ভালো লাগবে। আমার বিশ্বাস এর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে পারবো।  কাজল কুমার পরিচালিত এ মুভিতে নায়ক চরিত্রে দেখা যাবে জয় চৌধুরীকে। সঙ্গে আরও আছেন কাজী হায়াত, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা, রেহেনা জলি, রেবেকা শিউলি, বিপাশা কবির, তানিন, সাংকু পাঞ্চা, শাহীন প্রমুখ।

You may also like

Leave a Comment