সিলেটের সময়-এর নতুন সংস্করণ উদ্বোধন করলেন ড. জাফর ইকবাল

by News Room

অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেটের সময়’-এর নতুন সংস্করণ এর উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় লেখক, অধ্যাপক, ড. জাফর ইকবাল বলেছেন- অনলাইন সংবাদমাধ্যম তরুণদের স্বপ্নের প্লাটফর্ম। এখান থেকেই শুরু হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ। এ সময় তিনি অনলাইন সংবাদমাধ্যমের সাথে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। ড. জাফর ইকবাল আরো বলেন, ‘সিলেটের সময়’ যেমন তার আঙ্গিকে বৈচিত্র্য এনেছে তেমনি প্রত্যাশা থাকবে এর সংবাদ পরিবেশনায়ও যেন আসে বৈচিত্র্যতার ছোঁয়া।শনিবার সন্ধ্যায় নগরীর স্টেডিয়াম-এর জিমনেশিয়াম হলে ‘সিলেটের সময়’ আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেটের জেলাপ্রশাসক মোঃ শহিদুল ইসলাম, শাবিপ্রবি’র অধ্যাপক প্রফেসর ড. ইয়াসমিন হক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেটের সময় সম্পাদকম-লীর সভাপতি মো. মুহিবুর রহমান, প্রধান সম্পাদক মেহেদী কাবুল, সম্পাদক প্রভাষক প্রণবকান্তি দেব, আজকের সিলেটের প্রধান সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার, সিলেট মিডিয়া ডটকমের সম্পাদক মিসবাহ মঞ্জুর, দৈনিক সিলেট ডটকমের স্টাফরিপোর্টার আতিকুর রহমান ছামী, ফটো সাংবাদিক আব্দুল আলীম, প্রকৌশলী সোলেমান আহমদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ড. জাফর ইকবাল ক্লিক করে ‘সিলেটের সময়’-এর নতুন সংস্করণ উন্মোচন করেন।

You may also like

Leave a Comment