এখন আ.লীগ না করলে কেউ চাকরি পায় না: এরশাদ

by News Room

ডেস্ক নিউজঃ বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ বলেছেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ না করলে কেউ কোনো চাকরি বা কাজ পায় না।’

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের নাছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত এক সভায় তিনি এমন অভিযোগ করেন।

এরশাদ বলেন, ‘গত দুই সরকারের আমলে প্রতিটি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয়নি। আমাদের সময় কোনো ঘুষ ছিল না। বর্তমান সময়ে আওয়ামী লীগ না করলে কেউ কোনো চাকরি বা কাজ পায় না।’

আওয়ামী লীগ ও বিএনপির কড়া সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেছেন, ‘বিএনপিকে রাস্তায় পাওয়া যাচ্ছে না। আর আওয়ামী লীগের আমলে দেশে গডফাদার সৃষ্টি হওয়ায় তাদেরকে মানুষ আর বিশ্বাস করে না।’

তিনি বলেন, বিএনপি-আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে লক্ষ্মীপুরে রেললাইন ও নৌ-বন্দর স্থাপন করা হবে।

জাতীয় পার্টির জেলা আহ্বায়ক এম নোমান এমপির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ হেলাল প্রমুখ।

You may also like

Leave a Comment