উন্নয়নের ছোয়া নেই নরসিংপুর নোয়ারাই সংযোগ সড়ক ;এক যুগে নেই সংস্কার: জনদূর্ভোগে সুনামগঞ্জের তিন ইউপি’র মানুষ

by News Room

সোহেল (সুনামগঞ্জ) :: বর্তমান সরকারের আমলে চারদিক উন্নয়নের জোয়ারে ভাসলেও এখনে উন্নয়নের ছোয়া পায়নি এই অবহেলিত এলাকাটি।
গ্রামীণ জনপদের এ অবহেলিত রাস্তাটি দৃশ্যমান কোন উন্নয়ন চোখে পড়েনি। সামান্য বৃষ্টিতে সড়কটি পানিতে তলিয়ে যায়।
বলছিলাম, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর – নোয়ারাই -বাংলাবাজার সংযোগ সড়কটির কথা।

 

দোয়ারাবাজারের উপজেলার নরসিংপুর, বাংলাবাজার ও বোগলা তিনটি ইউনিয়নের মানুষের ব্যাবসা, শিক্ষা ও চিকিৎসার জন্য বিভাগিয় শহর সিলেটে যাতায়াতের একমাত্র রাস্তা জনগুরুত্বপূর্ন নরসিংপুর ও বাংলাবাজার -নোয়ারাই সংযোগ সড়কের অবস্থা খুবি নাজুক। সড়কের বিভিন্ন স্থানে যথাসময়ে সংস্কার কাজ না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে শতাধিক বড় গর্তে। সড়কে প্রতিনিয়তো ঘটে যাচ্ছে ছোট-বড় দূর্ঘটনা। তবুও জীবনের ঝুকি নিয়ে ১ যুগ ধরে চলাচল করছে যানবাহন।

২০০৪ সালে বিএনপি সরকারের আমলে সুনামগঞ্জ (৫) আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন সড়কের নির্মান কাজ করেন। পরবর্তীতে তত্বাবদায়ক সরকারের আমলে সড়কটির সংস্কার কাজ হয়। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসলে ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো সড়কটির সংস্কার কাজ করলে ও বছর ঘুরতে না ঘুরতেই সড়কটির কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হতে থাকে শতাধিক খানা খন্দ। জনগুরুত্বপূর্ন এই সড়কটি দীর্ঘ ১ যুগ ধরে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় জনমনে নেমে এসেছে জনদূর্ভোগ ।
সড়কটি দিয়ে প্রতিদিন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর, বাংলাবাজার, বোগলা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নসহ ছাতক উপজেলার কয়েকটি এলাকার মানুষের যাতায়াত।

খানা খন্দ ভরপুর সড়কটি দিয়ে ঝুকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শতাধিক যানবাহন। কয়েক বছর ধরে সড়কের ব্যাহাল অবস্থা থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার মানুষ। সড়কের এই অবস্থার জন্য অনেক চাকরিজীবীরা সময়মতো তাদের গন্তব্যে পৌছাতে পারছেন না। শিক্ষার্থীরা পারছেনা সময় মতো তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে। বিশেষ করে হাসপাতালে যেতে চরম বিপাকে পড়েছে গর্ভবতী মায়েরা। অনাকাঙ্ক্ষিত সমস্যার স্বিকার হচ্ছেন অনেকেই।

২০২০ সালে সড়কের ব্যাহাল অবস্থার চিত্র নিয়ে স্থানীয় সংসদ মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা চেয়ারম্যান, ডাঃ আব্দুর রহিম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা’ কে একটি মিডিয়া প্রতিবেদনের মাধম্যে অবগত করানো হলেও কিন্তু সড়ক সংস্কারে সরকারের পক্ষ হতে এখনও কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। এতে হতাশ উপজেলাবাসী।

স্থানীয় সিএনজি চালক কামাল মিয়া বলেন, জীবিকার তাগিদে প্রতদিন সড়কে ঝুকি নিয়ে বাধ্য হয়ে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। প্রায় নষ্ট হচ্ছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ।

নরসিংপুর বাজারের ব্যাবসায়ী বকুল আহমদ বলেন, ১২ বছর ধরে এই ভাঙ্গা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। দোকানের মালামাল আনায় গুনতে হচ্ছে দ্বীগুন বাড়াও। তাছাড়া সড়কের অবস্থা খারাপ থাকায় অনেক সময় দূর্ঘটনার শিকার ও হতে হচ্ছে। জরুরি রুগি নিয়ে যথাসময়ে মেডিকেলে পর্যন্ত যেতে পারছিনা আমরা। আমি দ্রুত এই সড়কটির সংস্কার কাজ করার দাবী জানাই।

নরসিংপুর ইউপি’র চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ বলেন, যথাসময়ে সড়কের সংস্কার কাজ না হওয়ায় সৃষ্টি হয়েছে করুন অবস্থা। যার ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি ইউনিয়নের মানুষকে। জরুরী ভিত্তিতে জনগুরুত্বপূর্ন এই সড়কটি সংস্কারের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করি।

মুটোফোনে যোগাযোগ করা হলে সুনামগঞ্জে কর্মরত এলজিইডি কর্মকর্তা ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

You may also like

Leave a Comment