ডেস্ক নিউজ:: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি, ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএর প্রেসিডেন্ট হাফিজ মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী।
এক শোকবাণীতে তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ইসলাম ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। দেশব্যাপী অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান তথা মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি হাজারো আলেমের ওস্তাদ। দেশে-বিদেশে তার অসংখ্য ছাত্র রয়েছে, যারা তাদের নিজ নিজ অবস্থান থেকে দ্বীনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশে ইসলামী তাহজীব-তমুদ্দুন প্রতিষ্ঠায় তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা তাকে আজীবন স্মরণীয় করে রাখবে। তার ইন্তেকালে জাতি একজন অভিভাবককে হারালো। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সুধী-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীন তার নেক আমল গুলো কবুল করুন। তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম নসিব করুন।
