উদ্ভাবনী আইডিয়ায় মুখর লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ

by News Room

মাহফুজ কাউসার ছাদি : লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ এবং IEEE লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ (IEEE-LUSB) যৌথভাবে মঙ্গলবার “IEEE IdeaScape — Where Posters Speak and Ideas Flow” শীর্ষক দিনব্যাপী কর্মসূচি আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনে অনুষ্ঠিত এ ইভেন্টে ইইই বিভাগের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথিরা অংশ নেন।

সকাল সাড়ে ১১টায় উপাচার্য ড. মোহাম্মদ তাজ উদ্দিন পোস্টার প্রেজেন্টেশনের উদ্বোধন করেন। শিক্ষার্থীরা এতে নানাবিধ উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। পোস্টার মূল্যায়নে ভূমিকা রাখেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ইইই বিভাগের প্রভাষক ইশমাম আহমেদ চৌধুরী এবং IEEE কম্পিউটার সোসাইটি LU SB চ্যাপ্টারের উপদেষ্টা মো. জেহাদুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর মো. মাহবুবুর রহমান, ইইই বিভাগীয় প্রধান ও IEEE-LUSB কাউন্সেলর মো. নিয়াজ মোরশেদুল হকসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

দ্বিতীয় পর্বে শাহ মাসুদ পারভেজ মামুন (EEE-২৬তম ব্যাচ) গবেষণা সুযোগ ও পোর্টফোলিও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, তারেক আনোয়ার শিকদার (EEE-২৩তম ব্যাচ) শিল্পবিপ্লবের ধাপ ও সিলেটের উন্নয়নে বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের দক্ষ ও সৃজনশীল করে তুলতে আইডিয়াস্কেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগিব আলীর স্বপ্ন বাস্তবায়নের প্রতিফলন।” বিশেষ অতিথি হিসেবে ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া বক্তব্য দেন। সমাপনীতে মো. নিয়াজ মোরশেদুল হক এ আয়োজনকে “বিভাগীয় বন্ধন ও উদ্ভাবনের উজ্জ্বল দৃষ্টান্ত” আখ্যা দেন। আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার সৈয়দ সালসাবিল আরিয়া সাগত বক্তব্য রাখেন।

ইভেন্ট সঞ্চালনা করেন ইইই বিভাগের ৩৫তম ব্যাচের কানিজ ফাতেমা আহমেদ দীপা ও ফাতিমাহ তাসনিম সামিহা। স্ট্যালিয়ন কনসালটেন্সি কর্মসূচিটি স্পনসর করে এবং এর ব্যবস্থাপনা পরিচালক তাফজির জামান (EEE দ্বিতীয় ব্যাচ) উচ্চশিক্ষার ডকুমেন্ট প্রস্তুতিতে পরামর্শ দেন।

You may also like

Leave a Comment