সিলেটের খবর ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে কাল রবিবার থেকে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ছুটি শেষে কাল থেকে সকল প্রশাসনিক কার্যক্রম ও পূর্বনির্ধারিত ক্লাস পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১২ জুলাই, রোববার থেকে পবিত্র শব-ই-কদর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় মূলত ২৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকলেও ২৪ ও ২৫ জুলাই শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকেই সকল কার্যক্রম শুরু হবে। এদিকে ঈদের ছুটি শেষে ইতোমধ্যেই হল ও মেসগুলোতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলশ্র“তিতে ক্যাম্পাসে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
এর আগে গত ১২ জুলাই, রোববার থেকে পবিত্র শব-ই-কদর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় মূলত ২৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকলেও ২৪ ও ২৫ জুলাই শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকেই সকল কার্যক্রম শুরু হবে।
এদিকে ঈদের ছুটি শেষে ইতোমধ্যেই হল ও মেসগুলোতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলশ্র“তিতে ক্যাম্পাসে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
– See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/35037#sthash.3yG4h95y.dpuf
