আসছে ‘মোস্ট ওয়েলকাম টু’

by News Room

ডেস্ক রিপোর্ট :অনন্ত ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে অনন্ত-বর্ষা জুটির নতুন সিনেমা ‘মোস্ট ওয়েলকাম টু’।

শুধু আইটেম গানের শুটিং ছাড়া সিনেমাটির বাকি কাজ শেষ হয়েছে। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করছেন অনন্ত জলিল নিজে। সিনেমাতে মোট ছয়টি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, তানভীর তারেক ও ভারতের আকাশ।

সিনেমাতে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন বর্ষা। অনন্তকে দেখা যাবে উচ্চপদস্থ পুলিশ অফিসারের ভূমিকায়। মূল খলনায়কের চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর।

এ প্রসঙ্গে মুনসুন ফিল্মসের ম্যানেজার সজীব জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই পোস্ট প্রোডাকশনের কাজে পুরো টিম ভারতে যাবে। আইটেম গানে বিপাশা বসুর পারফর্ম করার কথা রয়েছে। মে মাসে পোস্ট প্রোডাকশনের কাজ করার সময় বিপাশা বসুর অনুরোধে ভারতেই আইটেম গানের শুটিং হবে।

উল্লেখ্য, ঈদ-উল-ফিতরে সারা বাংলাদেশে মুক্তির পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, দুবাই, কাতার, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

You may also like

Leave a Comment