আসছে ‘নারী’

by News Room

ডেস্ক রিপোর্ট:অসহায় রন্টি ছুটছে। মহা বিপদে পড়েছে সে। তার স্বামী আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণটা সে জানে না। এই শহরে আজাদ ছাড়া রন্টির আর কেউ নেই। একা মেয়ে রন্টি এখন কি করবে? প্রতিবেশী এ্যাডভোকেট মমিন সাহেবের কাছে আইনি সহযোগিতার জন্য গেলে তিনি রন্টিকে নিয়ে এক প্রকার খেলায় মেতে ওঠেন। রন্টি একসময় বুঝে যায় তাকে সহযোগিতা করবে না মমিন। উকিল, পুলিশ, গলির মোড়ের দোকানদার, অতি উৎসাহী ভাড়াটিয়া সবার চোখ উপেক্ষা করে তাকে এগিয়ে যেতে হবে। নানামুখী প্রতিকুলতার মধ্য দিয়ে নারীর এগিয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘নারী’। ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা মনন। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, হাসিন রওশন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, শামীমা তুষ্টি, সাজ্জাদ রেজা, পরী মনি প্রমুখ।

নির্মাতা সুত্রে জানা গেছে, খুব শিগগিরই নাটকটির প্রচার শুরু হবে মাছরাঙা টেলিভিশনে।

You may also like

Leave a Comment