শনিবার রাতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে ৮ম বার্ষিক সাধারণ সভা ও সুধী সমাবেশ শেষে কাউন্সিলের মাধ্যমে ২০১৪ সালের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দেশ টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরীকে সভাপতি, এনটিভির ক্যামেরাম্যান আনিস রহমানকে সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার মঞ্জুর আহমদকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি এসএ টিভির ব্যুরো প্রধান আব্দুল আলিম শাহ , সহসভাপতি চ্যানেল এস এর চিফ ক্যামেরাম্যান লিটন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, ক্রীড়া সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার গোলজার আহমদ, কমিটির সদস্যরা হলেন,এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব ও মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাপার্সন এস সুটন সিংহ।
