174
ঠিকানাহীন সেই ঘন জনপদে
আজও একা পথ চলি
অজান্তেও কখনও থামিনি
শুধু তার দেখা পাব বলে।
জীবনের সেই বাচালতার ভিড়ে
আজও আমি নির্বাক মুখে
জমা করি না বলা কথাগুলো
শুধু তাকেই শুনাবো বলে।
নিরাশায় পরিপূর্ণ মূহুর্তের মাঝেও
আজও আশার হাল ছাড়িনি
ব্যর্থতার মুকুটকে ঠাঁই দিইনি
তার সন্ধান পাব এ আশায়।
