আরো ২ ইসরাইলি সেনা নিহত: ৪০ জনের স্বীকারোক্তি

by News Room

ডেস্ক:গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে আরো দুই ইহুদিবাদী সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইল। আজ (শনিবার) সকালে তেল আবিব জানিয়েছে, গতকাল বিকেলে এক সংঘর্ষে ওই দুই সেনা নিহত হয়।

 

ইসরাইল একদিন পর তার দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও হামাস গতকালই জানিয়েছিল, তারা বেইত হানুনের কাছে ১০ ইহুদিবাদী সেনাকে খতম করেছে। এর ফলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হিসাব অনুযায়ী, তাদের হাতে ৯০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইহুদিবাদীরা নিজেদের মনোবল চাঙ্গা রাখতে ও ইসরাইলে গণঅসন্তোষ নিয়ন্ত্রণে রাখতে নিহত সেনাদের সংখ্যা কমিয়ে রাখার চেষ্টা করছে।

ইসরাইলি সেনাবাহিনী আজ বলেছে, গতকাল নিহত দুই সেনার একজন ২১ বছর বয়সি গুই বয়ল্যান্ড। নিহত অন্য সেনার নাম জানায় নি তেল আবিব। এ নিয়ে গত ১৯ দিনের গাজা যুদ্ধে নিজের ৩৭ সেনা ও তিন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল।

 

এদিকে, গাজায় আগ্রাসন চালাতে আসা ইহুদিবাদী সেনাদের হত্যার পাশাপাশি ইসরাইলের বিভিন্ন শহর অভিমুখে রকেট হামলাও চালিয়ে যাচ্ছেন হামাসের অকুতোভয় যোদ্ধারা। এর ফলে গোটা ইসরাইল জুড়ে ব্যাপক আতঙ্ক চলছে। প্রায় সারাক্ষণই কোনো না কোনো ইসরাইলি শহরে সাইরেন বেজে উঠছে এবং ইহুদিবাদীরা ভয়ে জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছুটছে।

 

এদিকে হামাস ইসরাইলি সেনাদের হত্যা করলেও মানবতার শত্রু ইসরাইল গাজা উপত্যকার নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনি জনগণকে হত্যা করে যাচ্ছে। তাদের হামলায় এ পর্যন্ত প্রায় ৯০০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। আজ গাজার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১২ ঘন্টার যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতি শুরুর কিছুক্ষণ আগে গাজার একটি বাড়িতে বিমান হামলা চালিয়ে একই পরিবারের ১৬ ব্যক্তিকে হত্যা করেছে বর্বর ইহুদিবাদী সেনারা। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।#

 

You may also like

Leave a Comment