অবিলম্বে মুরতাদ লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও ফাঁসি চাই: খেলাফত মজলিস

by News Room

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গতকালশুক্রবার মুরতাদ লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও ফাঁসির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর তালতলা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদণি শেষে সিটি পয়েন্টে মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে নাস্তিক লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার প্রমাণ করেছে বর্তমান সরকার নাস্তিকদের পরে সরকার। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করা হলে আমীরে মজলিস জননেতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান সাহেবের নেতৃত্বে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
বিােভ সমাবেশে  নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী  রহমত উল্লাহ, মাওলানা শাহ মমশাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, মহানগর অর্থ সম্পাদক মো: আব্দুল গাফফার, প্রশিণ সম্পাদক মাওলানা আরিফুল ইদ্রিস, অফিস সম্পাদক ফাহাদ আমান, হাফিজ ফয়জুল ইসলাম, মাওলানা রহমত আলী, মাওলানা শাহিদুর রহমান, হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন, মো: আব্দুল আজিজ, মাওলানা কাওছার আল হাসানী, হাফিজ এখলাছুর রহমান, মাওলানা আমীন রাজু, সাইদুল ইসলাম সাঈদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

You may also like

Leave a Comment