সিলেটের খবর ডেস্ক:এ এক প্রাণবন্ত আয়োজন। উপলক্ষ্য ইফতার মাহফিল হলেও সিলেটের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছিল আয়োজনটি। সিলেটের সুরমা নদীতে ভাসমান ‘জাহাজ’ খ্যাত সুরমা রিভার ক্রজে এই ইফতার মাহফিলের আয়োজন করেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেটে কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে বাস আসর থেকেই একে একে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানস্থলে। ৬টা বাজার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রিভার ক্রুজের হল রুম। ঠিক সোয়া ৬টায় নোঙর খুলে পূর্ব দিকে সাংবাদিক বহর নিয়ে নদী পথে যাত্রা শুরু করে রিভার ক্রুজ।
না কোনো আনুষ্ঠানিকতা ছিল না সেখানে। সেলফি, আড্ডায় মেতে ওঠেন সর্বস্তরের সাংবাদিক। কখনও ডেকে, কখনও হল রুমে আবার কখনও পানি ছুঁয়ে সেলফি তুলেন সাংবাদিকরা। সকলেই যেন হয়ে ওঠেন ভীন্ন গ্রহের বাসিন্দা। এসব আনন্দে যোগ দেন আয়োজক সিসিকের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীও। ইফতারের সময় হওয়ার আগেই জাহাজটি কয়েক কিলোমিটার পাড়ি দেয়। ইফতারের ঠিক আগ মুহুর্তে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন প্যানেল মেয়ার রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মসুদ্ধির মাস। রমজানের শিক্ষা নিয়ে পরবর্তী ১১ মাস আমাদের জীবন পরিচালনা করা উচিত। তার আয়োজনে সাড়া দিয়ে সাংবাদিকরা উপস্থিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক,দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক আবদুল কাদের তাপাদার,সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার আজাদ,সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক সিলেট অনলাইন প্রেসক্লাব’র সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল ,দৈনিক কাজির বাজার এর নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, চ্যানেল এস’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, দৈনিক সিলেট সুরমার সম্পাদক ডা. নাজমুল ইসলাম, দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সময় টিভি’র সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক সমকালের সিলেট ব্যুরো মুকিত রহমানী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন রুহুল আমীন নগরী। ইফতার, নামাজের পর ছিল কফি আড্ডা। রিভার ক্রুজের দ্বিতীয় তলায় কফি আড্ডা যেন সারা দিনের রোজা রাখার ক্লান্তি সকলকে ভুলিয়ে দিয়েছিল। সেখানেও চলে একের এক গ্র“প ছবি ও সেলফি তোলা। এ সবের মধ্যেই হঠাৎ আওয়াজ আসে, ‘জাহাজ’ তীরে ভিড়েছে। কী আর করা। আনন্দময় সকল মুহুর্তকে পেছনে রেখে এক এক করে নেমে পড়লেন আবার সেই চিরচেনা জগতে।
সাংবাদিকদের নিয়ে প্যানেল মেয়র কয়েস লোদী’র ব্যতিক্রমী ইফতার আয়োজন
186
