অবরোধ চলাকালে বিভিন্ন উপজেলায় জামায়াতের রাস্তা অবরোধ ও মিছিল সমাবেশ

by News Room

বিজ্ঞপ্তি: নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী ও নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ১৮দলীয় জোট আহুত ৫ম দফার দেশব্যাপী ৮৩ ঘন্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ১ম দিনে গতকাল শনিবার সিলেটের বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ, পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সিলেট সদরঃ
১৮দলীয় জোট কেন্দ্রঘোষিত ৮৩ঘন্টার অবরোধ কর্মসূচীর ১ম দিনে গতকাল শনিবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখা।
মহাসড়কের লামাকাজী এলাকায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব সুলতান খান। সহকারী সেক্রেটারী নাজির উদ্দীন আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী আব্দুল লতিফ লালা মেম্বার জামায়াতনেতা মোঃ রুহুল আমীন, মাওলানা আব্দুল মুকিত, শাহ কাওসার আহমদ, শাহ লোকমান আহমদ, ফয়ছল খান, সদর পশ্চিম শাখা ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন আকবর, মঈন উদ্দিন, ইসমত খান প্রমূখ।

কানাইঘাটঃ
১৮দলীয় জোট কেন্দ্রঘোষিত ৮৩ঘন্টার অবরোধ কর্মসূচীর ১ম দিনে গতকাল শনিবার উপজেলার গাছবাড়ী, বোরহান উদ্দিন ও সড়কেরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলা শাখা।
এতে নেতৃত্ব দেন উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা শরীফ আহমদ, জামায়াতনেতা মাওলানা আলিম উদ্দিন, ডাঃ আব্দুর রকিব, লোকমান উদ্দিন, হাফিজ ফয়েজ আহমদ, হাফিজ তাজ উদ্দিন, ছাত্রশিবিরনেতা শামিম আহমদ, ওমর ফারুক, গিয়াস উদ্দিন, হাফিজ আশরাফ, সুলেমান আহমদ প্রমূখ।

জকিগঞ্জঃ
১৮দলীয় জোট কেন্দ্রঘোষিত ৮৩ঘন্টার অবরোধ কর্মসূচীর ১ম দিনে গতকাল শনিবার উপজেলার কালিগঞ্জ, বিরশ্রী, খলাছড়া ও বাবুরবাজার পয়েন্টে রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখা।
এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারী গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, ছাত্রশিবিরনেতা শহীদুল হক, হাসানুল বান্না, জামায়াতনেতা আব্দুল জলিল মেম্বার, লায়েছ আহমদ মিনু, ফারুক আহমদ,  ছাত্রশিবিরনেতা মোহাম্মদ আলী মুন্না, নুরুল হুদা, রাশেদুল হাসান, লোকমান আহমদ প্রমূখ।

গোয়াইনঘাটঃ
১৮দলীয় জোট কেন্দ্রঘোষিত ৮৩ঘন্টার অবরোধ কর্মসূচীর ১ম দিনে গতকাল শনিবার উপজেলার  আলীরগাঁও এলাকায় পিকেটিং ও মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখা।
এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতনেতা আবুল হোসেন, দেলোয়ার হোসেন, এটিএম মিসবাহ, প্রমূখ।

জৈন্তাপুরে:
১৮দলীয় জোট কেন্দ্রঘোষিত ৮৩ঘন্টার অবরোধ কর্মসূচীর ১ম দিনে গতকাল শনিবার উপজেলা সদর, হরিপুর ও দরবস্ত বাজারে রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮দলীয় জোট জৈন্তাপুর উপজেলা শাখা।
এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ, জামায়াতনেতা মাওলানা আব্দুল খালিক, উপজেলা বিএনপিনেতা মাসুক আহমদ, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, উপজেলা ছাত্রশিবির সভাপতি শাহ মোহাম্মদ জাকারিয়া, ছাত্রদল সভাপতি ফারুক আহমদ, জামায়াতনেতা রফিক আহমদ, মোশাহীদ আলী, নাসির উদ্দিন, নুরুল হুদা, উপজেলা ছাত্রদল সেক্রেটারী বাহারুল আলম বাহার, আব্দুল হাসিম, ছাত্রশিবিরনেতা গোলাম কিবরিয়া প্রমূখ।

You may also like

Leave a Comment