নিজস্ব প্রতিবেদক : অবাধ তথ্য প্রযুক্তির এযুগে সরকার যখন দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই এই উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন ‘অনলাইন গণমাধ্যম নিয়ে আমার মাথাব্যাথা নেই’। ডিজিটাল আবার কি? অনলাইন কি? এগুলা দিয়ে কি হয়?
কথাগুলো বলছিলেন সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাহী কমর্রকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। শনিবার সিলেটের স্থানীয় একটি অনলাইন নিউজপোর্টালের কানাইঘাট প্রতিনিধিকে নির্বাচনী পাস কার্ড না দেয়ার বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদককে এ কথা বলেন।
জানা যায়, সিলেটের স্থানীয় একটি অনলাইনের কানাইঘাট প্রতিনিধি নির্বাচনী পাসের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। কিন্তু ইউএনও পাস না দিয়ে অনলাইন গণমাধ্যম নিয়ে নানান ধরনের ব্যাঙ্গ করতে থাকনে। এসময় উপস্থিত অন্যান্ন সাংবাদিকরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
পরে জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেড এম নুরুল হকের নির্দেশে তিনি ঐ সাংবাদিককে পাস কার্ড দিতে বাধ্য হন।
এব্যাপরে সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি।
