148
নিজস্ব প্রতিবেদক :সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি ও ফলাফল ছিনতাইর আশঙ্কা প্রকাশ করেছেন ১৯ দলীয় জোট নেতারা। শনিবার সংবাদ সম্মেলন করে তারা এই আশঙ্কা ব্যক্ত করেন।
সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁতী দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহজামাল নূরুল হুদাকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণার পর থেকে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে ভীত হয়ে সরকার দল সমর্থক প্রার্থী ও প্রশাসন কারচুপির পাঁয়তারা করছে। ১৯ দলের পক্ষ থেকে উপজেলার ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এসব কেন্দ্রে অবাধ ও নির্বিঘ্নে ভোটগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন অফিস থেকে এব্যাপারে কোন উদ্যোগ নেয়া হয়নি। এতে বোঝা যাচ্ছে প্রশাসন আমাদের বিজয় সরকার দল সমর্থিত প্রার্থীর পক্ষে ছিনিয়ে নিতে তৎপর রয়েছে।

সংবাদ সম্মেলনে যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে সেগুলো হলো- সৈয়দ জাহান কেন্দ্র, দেবপুর প্রাথমিক বিদ্যালয়, হযরত শাহজালাল সেন্টার, প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়, খাদিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গরম দেওয়ান সেন্টার, তুলি আনন্দ সেন্টার, মুফতির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মালনীছড়া চা বাগান, সাহেব বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধোপাগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাদিমনগর ইউপি অফিস বড়শালা, ছালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়জান চা বাগান, মিরপুর গোবিন্দপুর, মীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, জাঙ্গাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোল্লাগাঁও স্কুল ও চামাউরাকান্দি কেন্দ্র।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আবদুল ওয়াছেহ জুবেরের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফ্ফার, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক জালালাবাদী, আসলাম রহমানী, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা মাহমুদুর রহমান, লেবার পার্টির মাহবুবুর রহমান খালেদ, বিজেপি (পার্থ) মোজাম্মেল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল প্রমুখ।
নির্বাচনের ফলাফল পরিবর্তন, ভোট ডাকাতি ও ব্যালট বাক্স ছিনতাইরোধে ভোটগ্রহণ শুরুর পর থেকে গণনা শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত জোটের নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা ও শিল্পপতি খন্দকার আবদুল মুক্তাদির।