172
সিলেটের খবর ডেস্ক: ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে অনেকাংশে শান্তিপূর্ণ পরিস্থিতিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীয় কার্যালয়, বাংলাদেশ থেকে পাঠানো এক বিবৃতিতে ওয়াটকিনস ২৮ এপ্রিল ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের উৎসাহিত করেছেন।
এ নির্বাচনকে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেন। বিবৃতিতে জাতিসংঘ একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
