বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী,সমাজসেবক, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ড.সৈয়দ রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ( ১০ নভেম্বর ) রাতে নগরীর মালনিছড়াস্হ তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল,টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিশু, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,ক্লাব সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো: আবুল হোসেন,সাংস্কৃতিক সংগঠক জসিম আল ফাহিম প্রমুখ।
এসময় ক্লাব নেতৃবৃন্দ তাঁর সাথে কুশলাদী বিনিময় করেন ও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।ড.সৈয়দ রাগীব আলী বলেন, আমি সম্পুর্ণ সুস্থ আছি। কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে অপপ্রচার চালিয়েছে।এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি তিনি অনুরোধ জানান।
এসময় তাঁর রচিত “আমার জীবন -আমার স্মৃতি”গ্রন্হটি সিলেট অনলাইন প্রেসক্লাবকে উপহার হিসাবে প্রদান করেন।
