‘গাইবান্ধায় আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই জামায়াতকে মাইনাস করে নির্বাচন করছে :জাফর ইকবাল

by News Room

সিলেটের খবর ডেস্ক:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল বলেছেন, ‘অনেকে মনে করেন চলমান রাজনৈতিক সমস্যার সমাধান নেই। আমি বলছি শতভাগ সমাধান আছে। জামায়াত বাদে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান সম্ভব।’

আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সহিংস রাজনীতি, সংকটে দেশ- ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি এ আলোচনার আয়োজন করে।

জাফর ইকবাল বলেন, ‘যখন বুদ্ধিজীবীরা মনে করেন নির্বাচন বন্ধ করতে হবে, তখন আমি খুবই আশ্চর্য হই। কারণ, জামায়াত নির্বাচনে যাবে না এ জন্য নাকি নির্বাচন বন্ধ করতে হবে। আমি সেই বুদ্ধিজীবীদের বলি, আগে সহিংসতা বন্ধ করতে হবে, তারপর নির্বাচন বন্ধ করার কথা বলতে হবে।’

জাফর ইকবাল বলেন, ‘তরুণ সমাজকে বলতে হবে আমাদের মতো ছেলেমেয়েরাই এ দেশকে স্বাধীন করেছে। তাদের বলতে হবে, দেশের প্রয়োজনে আমরা আবারও মাঠে নেমে আসব।’

জাফর ইকবাল আরো বলেন, ‘গাইবান্ধায় আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই জামায়াতকে মাইনাস করে নির্বাচন করছে। কই, সে সংবাদ পত্রিকায় আসে না কেন?’

You may also like

Leave a Comment