461
সিলেটের খবর ডেস্ক: নাটোরের সিংড়ায় পরকীয়ায় ঘর ছেড়ে গণধর্ষণের শিকার হয়েছে গৃহবধু লক্ষী (২৬)। উপজেলার চড়া আশ্রয়ন প্রকল্পে বেড়াতে এসে পরকীয়ায় প্রেমিক জুটি গণধর্ষণের শিকার হয়। এ ব্যাপারে থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, প্রায় ৬মাস থেকে নাটোর সদর উপজেলার গোপালের স্ত্রী লক্ষীর সাথে মুসলিম পরিচয়ে ওয়াজেদ আলী নামে এক যুবকের পরিচয় হয় । সেই থেকেই তাদের মধ্যে একাধিকবার দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। শনিবার সকালে ভালবাসার টানে সিংড়া উপজেলার চড়া আশ্রয়ন প্রকল্পে মেয়ের আত্বীয় বাড়ীতে স্বামী স্ত্রীর পরিচয়ে বেড়াতে আসে। এলাকায় কিছু বখাটে ছেলেরা বাড়ীর লোকজনের অনুপস্থিতিতে হাতে নাতে ধরে। প্রেমিককে আটকে রেখে পালাক্রমে ৩জন উপর্যপুরি ধর্ষণ করে। এসময় মেয়ের আর্তচিৎকারে পাশের বাড়ীর লোকজন এসে ২ ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে ধর্ষকের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
